বিপিসির চেয়ারম্যান রেজাউর রহমান ওএসডি

বিপিসির চেয়ারম্যান রেজাউর রহমান ওএসডি
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমানের সই করা এক প্রজ্ঞাপনে মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।
তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। এর আগে আগের চেয়ারম্যান আমিন উল আহসানকেও ওএসডি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব রেজানুর রহমানকে বিপিসি চেয়ারম্যান হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন করা হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে পদায়িত ছিলেন। রেজানুর রহমান ৫ ফেব্রুয়ারি বিপিসি চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
আমদানি করা পরিশোধিত জ্বালানি সরবরাহকারী হিসেবে প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে তালিকাভূক্ত না করা নিয়ে চাপের মধ্যে ছিলেন বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান।