ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় পুলিশ সুপার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত। এ বছরের ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে পুলিশ সদর দপ্তর থেকে সেখানে যান। কোর্স চলাকালে ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় ইউরিন বেনজো ডায়াজেপিন এবং অ্যামফিটামিন/মেথ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়, যা ডিএসএসএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুসারে ‘অসদাচরণ’ এর শাস্তিযোগ্য অপরাধে একই বিধিমালার ১২(১) অনুযায়ী ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকার সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

১০ অতিরিক্ত পুলিশ সুপারের বদলি