পিআইবির মহাপরিচালক পদে আরও এক বছর থাকছেন ফারুক ওয়াসিফ

নিজস্ব প্রতিবেদক

চুক্তিতে আরও এক বছর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) থাকছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিআইবি আইন, ২০১৮ এর ৯(২) ধারার আওতায় ফারুক ওয়াসিফকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
তবে এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাজউক পরিচালকের পদে নিয়োগ পাচ্ছে না নিজস্ব কর্মকর্তারা