বায়ু দূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

সিজেডএন ডেস্ক

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ, আর এর প্রভাব থেকে মুক্ত নয় রাজধানী ঢাকাও। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২২৭ এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে নয়া দিল্লি। অন্যদিকে, বায়ুর মান সূচকে ৭১ স্কোর নিয়ে তালিকার ২৫তম অবস্থানে রয়েছে ঢাকা।
রবিবার (৫ জুলাই) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ চিত্র দেখা গেছে।
একই সময়ে ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। ১৬৭ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। ১৬১ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৩৯ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা