২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে না পারা বাংলাদেশ যুব দলকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। ২০২৮ সালের বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে নতুন কোচিং স্টাফ প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
বিপিএলের বারোতম আসরে রাজশাহী ওয়ারিয়র্সের সামনে বড় চ্যালেঞ্জ ছিল দীর্ঘ শিরোপা খরা কাটানোর। ২০১৯ সালের পর ঘরোয়া এই আসরে খুব একটা লড়াই করতে পারেনি রাজশাহী। সর্বশেষ শিরোপা জেতা দলটার ম্যানেজার ছিলেন হান্নান সরকার। এবার কোচ হিসেবে পেলেন সাফল্য।