অনুসন্ধানে জানা গেছে, গত এক যুগে সরকারি বিভিন্ন প্রকল্পে আসবাবপত্র সরবরাহ ও ইন্টিরিয়র ডিজাইনের কাজ ঘুরেফিরে পেয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।
বঙ্গভবন থেকে সার্কিট হাউজ, আদালত থেকে হাসপাতাল সকল স্থানে অফিসের আসববাবপত্র ও ইন্টিরিয়রের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে একচেটিয়ে কাজ পেয়ে আসছে হাতিল ফার্ণিচার।