বাংলাদেশে এখনো উল্লেখযোগ্যসংখ্যক মানুষের নাগালের বাইরে রয়ে গেছে স্বাস্থ্যকর খাদ্য। জাতিসংঘের সর্বশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে দেশের ৩৮ দশমিক ৬ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় ৬ কোটি ৭৮ লাখ ব্যক্তি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার কেনার সামর্থ্য রাখেননি।