দেশে বিদ্যমান ডিজেলচালিত সেচ পাম্পগুলোকে সৌরশক্তিতে রূপান্তরের জন্য প্রায় ৭ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। এর আওতায় দেশের প্রায় ৫১ হাজার ডিজেলচালিত সেচযন্ত্রকে সৌরচালিত সেচযন্ত্রে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে।