গরমে হাঁসফাঁস করছে বিশ্ব, তার ওপর নতুন করে শঙ্কা বাড়াচ্ছে প্রকৃতির এক বিষাক্ত রূপ। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট জলবায়ুগত পরিবর্তন ‘এল নিনো’ শুরুর দিকেই শক্তির দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিষাক্ত ছোবলে আফ্রিকা মহাদেশজুড়ে ঘনিয়ে আসছে এক চরম দুর্যোগের মেঘ। আসন্ন ‘সুপার’ এল নিনোর প্রভাবে আফ্রিকান দেশগুলোতে সম্মিলিতভাবে ১০ থেকে ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (এএফডিবি)।