ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম মাইলফলক ‘লগান’ মুক্তির পঁচিশ বছর পূর্তি উদযাপন করতে চলেছে। এ বিশেষ মাইলফলককে স্মরণীয় করে রাখতে আগামী ১২ থেকে ১৪ জুন দেশের প্রেক্ষাগৃহগুলোতে ফের মুক্তি পাচ্ছে আমির খান অভিনীত সাড়া জাগানো ছবিটি।