সম্ভাবনাময় গ্রামীণ পণ্যকে আধুনিক নকশা ও আন্তর্জাতিক বাজার উপযোগী করে ক্রিয়েটিভ অর্থনীতির নতুন দুয়ার খুলতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে শীতলপাটি, শতরঞ্জি, তাঁত, মৃৎশিল্প ও বুনন শিল্পের মতো ৫টি পণ্য নিয়ে ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির পাইলট প্রকল্প শুরু হচ্ছে।