প্রায় ৪২ বছর আগের কথা। ওই সময় নারীরা দলবেধে কাঁথা সেলাই করতেন। সেখান থেকেই তানিয়া আফরোজের সেলাইয়ের প্রতি আগ্রহ জন্মে। চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় স্কুলে একদিন মেয়েদের কাঁথা সেলাই প্রতিযোগিতা হয়।