সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত এ যৌথ প্রতিরক্ষা জোটে ঢাকার শামিল হওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।