মাঠের বাজে পারফরম্যান্সের সঙ্গে এবার শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় ধাক্কা খেল সৌদি প্রো লিগের ক্লাব আল-তাউন। পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোতাকে নিয়ে গ্যালারি থেকে আপত্তিকর মন্তব্য ও স্লোগান দেওয়ায় ক্লাবটিকে ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে।