দাশেরকান্দি পয়ঃবর্জ্য শোধনাগার প্রকল্পের নির্মাণকাজ ২০২৩ সালে শেষ হয়। এতে ব্যয় হয় প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। কিন্তু গুলশান, বনানী, বারিধারা, ফার্মগেট, তেজগাঁওসহ বেশ কিছু এলাকায় পয়ঃবর্জ্য প্রবাহের ড্রেনেজ লাইন না থাকায় এই প্রকল্পের পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না।