
চায়ের আড্ডায় বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তরুণদের ভাবনা, সমস্যা ও স্বপ্ন বিষয়ে জানতে চান জাইমা রহমান। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উঠে আসে রাজধানীর বায়ুদূষণ, যানজট, চাকরি সমস্যাসহ নানা বিষয়।

জুলাই গণঅভ্যুত্থানের পর ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাইতো মানুষের আগ্রহের কেন্দ্রে এখন এই নির্বাচন। আর এই নির্বাচনের সবচেয়ে বড় শক্তি তরুণ ভোটাররা।