জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার ফলেই একটি মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ওই আন্দোলনের নেতৃত্বদানকারীরাই ভবিষ্যতে বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখবে।