নিট পরীক্ষা কেন্দ্রিক বিতর্কে এবার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। পরীক্ষা পদ্ধতিতে সংস্কার ও স্বচ্ছতার দাবিতে দেশজুড়ে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ এবং সম্প্রতি দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় নিজের সংহতি প্রকাশ করেছেন তিনি।