
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তারা শহীদ সেনা কর্মকর্তাদের জন্য দোয়া ও মোনাজাত করেন।

আজ জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর; বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় তৎকালীন মহাপরিচালকসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতেই ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

আজ ২৫ ফেব্রুয়ারি, শোকাবহ পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর; বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশে) সদর দপ্তরে বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।