বাংলাদেশের গম আমদানির বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রভাবে এবার নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে প্রথমবারের মতো বাংলাদেশের সবচেয়ে বড় গম সরবরাহকারী দেশে পরিণত হয়েছে আর্জেন্টিনা।
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক বাজার থেকে ২ লাখ ৭০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এতে প্রতি টনে খরচ পড়বে ৩২২ ডলার, যা আন্তর্জাতিক দরপত্রের তুলনায় ২৪ ডলার বেশি।