
দেশের কলকারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বর্তমানে নতুন ব্যবসা শুরুর জন্য লাইসেন্স গ্রহণ থেকে শুরু করে যন্ত্রপাতি আমদানি করতে মোট ৩৫৫ দিন সময় লাগে। এই দীর্ঘ সময়সীমা কমিয়ে মাত্র ১৪ দিনে নামিয়ে আনবে সরকার বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘একটি শিল্পকারখানা সচল থাকলে শুধু সরাসরি শ্রমিক নয়, বরং সংশ্লিষ্ট বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।’

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং পণ্যের গুণগত মান ও বহুমুখীকরণ নিশ্চিত করতে সরকার নানামুখী সহায়তা প্রদান করছে।