চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বই-খাতা ছেড়ে অন্যের বাড়িতে কাজ নিতে হয়েছিল। এর পরের গল্পটা অবশ্য ভিন্ন। যে গল্প অনুপ্রেরণার, মানুষকে পথ দেখানোর। দিনমজুরি করে কোনো রকমে সংসার চালাতেন রংপুরের কাউনিয়ার গোলজার হোসেন।