খেলার দুনিয়ায় আজ রয়েছে একাধিক ইভেন্ট। বাইশ গজের ক্রিকেটীয় দ্বৈরথ থেকে শুরু করে কমনওয়েলথ গেমসের উন্মাদনা–সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে দর্শকরা।
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। শ্রীলংকার কালথারায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ওপেন অনূর্ধ্ব-২০ গ্রুপে তিনি স্বর্ণপদক জিতেছেন।