উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার মেয়ে কিম জু আয়েকে সঙ্গে নিয়ে অত্যন্ত বিধ্বংসী ক্লাস্টার বোমাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। সোমবার (২০ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
ইরান যুদ্ধ ঘিরে বৈশ্বিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য বৈঠকের আলোচনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।