কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ইবোলা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ২২০ জনে পৌঁছেছে। এটি এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট ভ্যাকসিন পেতে প্রায় ৯ মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।