নতুন সরকার গঠনের আগের দিন তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তারা পর্ষদ সভা স্থগিতের দাবি জানায়।