দায়িত্ব নেওয়ার পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রথমবার দেশের সকল ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে বিসিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক আহমেদ ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন।