
আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের হুমকি ও নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশি পেসার মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।