আইপিএলের ডাক পেয়ে পিএসএল ছেড়ে দিলেন জিম্বাবুয়ের পেসার

সিটিজেন স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে অবিক্রীত থাকলেও পরে এক ফ্র্যাঞ্চাইজি দলে জায়গা পেয়েছিলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই সেই দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ, তাকে দলে ভিড়িয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স।
শুক্রবার (১৩ মার্চ) কলকাতা নাইট রাইডার্স মুজারাবানিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এরপরই জানা যায়, পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই জিম্বাবুয়ান পেসার।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, চুক্তি ভেঙে সরে দাঁড়ানোর ঘটনায় মুজারাবানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে পিসিবি।
গত মাসে পিএসএলের নিলামে অবিক্রীত থাকলেও পরে ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফকে ছেড়ে দেওয়ায় তার বদলি হিসেবে মুজারাবানিকে দলে নেয় তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল দলটি।
এদিকে আইপিএলে চোট সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণ। ভারতীয় পেসার হর্ষিত রানা চোটের কারণে খেলতে পারছেন না। শ্রীলঙ্কার পেসার মাতিশা পাতিরানাও ইনজুরিতে আছেন। এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে মুজারাবানিকে দলে নেয় কলকাতা।
এর আগে গত বছরের ডিসেম্বরে বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছিল কলকাতা।

এবারের সূচি অনুযায়ী, আইপিএলের নতুন মৌসুম শুরুর দুই দিন আগে ২৬ মার্চ শুরু হবে পিএসএল। টানা দ্বিতীয়বারের মতো দুই টুর্নামেন্ট একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে। ফলে একই সময়ে দুটি লিগের মধ্যে খেলোয়াড়দের নিয়ে টানাপোড়েনও তৈরি হয়েছে।
গত বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু পরে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলতে পিএসএল থেকে সরে দাঁড়ান। সে কারণে তাকে এক মৌসুমের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়।
মুজারাবানির ক্ষেত্রেও একই ধরনের শাস্তি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পিএসএল কর্তৃপক্ষ।
আইপিএলে এটি হবে মুজারাবানির দ্বিতীয় অভিজ্ঞতা। ২০২৫ মৌসুমের শেষ দিকে অস্থায়ী বদলি খেলোয়াড় হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি।
১৭ মার্চ কলকাতায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলের নতুন মৌসুম শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছিলেন ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার। সেই টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে সুপার এইটে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।