‘ভিউ’ গণনার নিয়ম বদলাচ্ছে ইউটিউব

‘ভিউ’ গণনার নিয়ম বদলাচ্ছে ইউটিউব
সিজেডএন ডেস্ক

ভিউ গণনার ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে ইউটিউব। নতুন নিয়মে কোনো ভিডিও প্লে হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি পাবলিক ভিউ হিসেবে গণনা করা হবে। সোমবার (২৪ আগস্ট )থেকে এই পদ্ধতি কার্যকর হবে। শুধু সাধারণ ভিডিও নয়, একই নিয়ম ইউটিউবের লাইভ সম্প্রচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আগে যেখানে অন্তত ৩০ সেকেন্ড দেখার পর ভিডিওতে ভিউ গণনা করা হতো, সেখানে নতুন নিয়মে ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ যোগ হবে। এর ফলে ক্রিয়েটরদের মোট ভিউ দ্রুত বাড়লেও শুধু ভিউ সংখ্যা দেখে ভিডিওর প্রকৃত জনপ্রিয়তা পরিমাপ করা এখন আগের চেয়ে কম নির্ভরযোগ্য হতে পারে।
ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের কনটেন্টের জন্য ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় নির্মাতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই বিভ্রান্তি কমিয়ে সব ধরনের ভিডিওর জন্য আরও সামঞ্জস্যপূর্ণ একটি ভিউ মেট্রিক চালু করতেই নতুন নিয়ম আনা হচ্ছে।
তবে আগের পদ্ধতিতে দর্শক কতক্ষণ ভিডিও দেখেছেন, সেই তথ্য পুরোপুরি হারিয়ে যাবে না। ইউটিউব অ্যানালিটিকসে ‘এনগেজড ভিউস’ নামে এই তথ্য দেখতে পারবেন নির্মাতারা। ফলে একটি ভিডিও কতবার চালু হয়েছে এবং কতবার দর্শক সেটি নির্দিষ্ট সময় ধরে দেখেছেন-দুটি বিষয় আলাদাভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে।
নতুন নিয়মের কারণে নির্মাতাদের আয়ের কাঠামোতেও কোনো পরিবর্তন আসছে না। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের শর্তও একই থাকবে। অর্থাৎ পাবলিক ভিউয়ের সংখ্যা বাড়লেই একজন নির্মাতার আয় একই অনুপাতে বেড়ে যাবে-এমনটি হবে না।
এর আগে, গত বছর ইউটিউব শর্টসের ক্ষেত্রেও একই ধরনের ভিউ গণনা পদ্ধতি চালু করা হয়েছিলো। সেখানে ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ হিসেবে সেটি গণনা করা শুরু হয়।
এদিকে, নতুন নির্মাতাদের আয় নিয়েও সম্প্রতি আরও কঠোর শর্তের ঘোষণা দিয়েছে ইউটিউব। ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনভিত্তিক আয় করতে চাইলে আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার এবং শর্টস ভিউ অর্জন করতে হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।
ইউটিউব স্পষ্ট করেছে, নতুন পাবলিক ভিউ মেট্রিকের পরিবর্তন আয়ের যোগ্যতা বা পার্টনার প্রোগ্রামে প্রবেশের নিয়ম বদলাচ্ছে না। তাই কোনো ভিডিওর পাবলিক ভিউ ১ লাখ থেকে বেড়ে ১ লাখ ৩০ হাজার হলে সেটিকে সরাসরি ৩০ শতাংশ বেশি আয়ের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই।
নির্মাতাদের আয়ের ক্ষেত্রে শর্টসের ‘এনগেজড শর্টস ভিউস’ এবং সাধারণ ভিডিওর ‘এনগেজড ওয়াচ আওয়ারস’ আগের মতোই গুরুত্বপূর্ণ থাকবে। ফলে নতুন ভিউ গণনা মূলত ভিডিওর পাবলিক পারফরম্যান্স দেখানোর পদ্ধতিতে পরিবর্তন আনবে, সরাসরি আয়ের হিসাবকে নয়।

ফেসবুকে বিরক্তিকর ট্যাগিং বন্ধ করবেন যেভাবে