আইফোন ব্যবহারকারীদের জরুরি সতর্কবার্তা অ্যাপলের

সিজেডএন ডেস্ক

বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে অ্যাপল। বিশ্বের অন্তত ১১০টি দেশের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সতর্কবার্তায় জানানো হয়েছে, তারা রাষ্ট্র সমর্থিত বা পেশাদার কোনো ভাড়াটে স্পাইওয়্যার হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। মূলত সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনীতিক ও কূটনীতিকদের মতো প্রভাবশালী ব্যক্তিদের ফোনেই এ ধরনের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে নজরদারি চালানোর চেষ্টা করা হচ্ছে।
অ্যাপল জানিয়েছে, এটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল একটি আক্রমণ। এ প্রক্রিয়ায় কেবল একজন নির্দিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করতেই হ্যাকারদের পেছনে লাখ লাখ ডলার খরচ হয়। তবে হ্যাকাররা যাতে নিজেদের কৌশল বদলে ফেলতে না পারে, সেজন্য সতর্কবার্তা শনাক্ত করার প্রযুক্তিগত কৌশল প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এ সতর্কবার্তায় সরাসরি কোনো স্পাইওয়্যার কোম্পানির নাম না উল্লেখ করেনি অ্যাপল। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই সতর্কীকরণ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ১৫০টিরও বেশি দেশের ব্যবহারকারীদের এমন বার্তা পাঠানো হয়েছে।
যেসব ব্যবহারকারীর কাছে অ্যাপলের এই উচ্চ-নিশ্চয়তার বার্তাটি এসেছে, তাদের ডিভাইসে দ্রুত ‘লকডাউন মোড’ চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। এই মোড ডিভাইসটিতে স্পাইওয়্যার ঢোকার পথ বন্ধ করে দেয়। পাশাপাশি অ্যাপল জানিয়েছে, তাদের আসল নোটিফিকেশনে কখনো কোনো লিঙ্কে ক্লিক করতে, অ্যাপ বা প্রোফাইল ইনস্টল করতে কিংবা অ্যাপল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাওয়া হয় না। ভুয়া বার্তা এড়িয়ে কেবল ফোনের সেটিংস বা অফিশিয়াল মাধ্যম দেখে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট