শিরোনাম

ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় রোমাঞ্চিত কেইন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় রোমাঞ্চিত কেইন
হ্যারি কেইন

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ফুটবল এবং জাতীয় দলের হয়ে গোল উৎসব করেছেন হ্যারি কেইন। ক্লাবে পেয়েছেন শিরোপার স্বাদও। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এর এই পুরস্কারের জন্য এবছরের মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। গত মৌসুমে মোট ৭৩টি গোল করা কেইন যে তালিকায় থাকবেন, তা বলাই যায়।

অসাধারণ এই প্রাপ্তির সম্ভাবনা তৈরি হওয়াতে ‘ভীষণ খুশি ও গর্বিত’ কেইন। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পথে মোট ৬১টি গোল করেন তিনি, আর জাতীয় দলের হয়ে করেন ১২টি।

ইংলিশ খেলোয়াড় হিসেবে সবশেষ ব্যালন ডি’অর জিতেছেন মাইকেল ওয়েন। তিনি আশা করছেন কেইন এবার পাবেন পুরস্কারটি।

এদিকে টিএনটি স্পোর্টসকে সাক্ষাৎকারে হ্যারি কেইন বলেন, ‘গত মৌসুমে আমি যেমন খেলেছি, তাতে নিশ্চিতভাবেই আমি খুবই গর্বিত। মাইকেলের থেকে এমন কথা শুনতে পারা…মাইকেলের খেলা দেখে আমি বড় হয়েছি এবং আমি অনেক বড় ইংল্যান্ড সমর্থক ছিলাম- তার থেকে এমন কথা শুনে আমি আরও গর্বিত।’

কেইন আরও বলেন, ‘আমি কেবলই একজন সমর্থক ছিলাম, যার চাওয়া ছিল পেশাদার ফুটবলার হয়ে ওঠার, আর এখন আমি এখানে এবং শিরোপা জিতছি এবং ব্যালন ডি’অর (জয়ের সম্ভাবনায় আছি)।’

গোলের পর গোল করলেও, পুরস্কারটি জেতা যে নিশ্চিত নয়, তা কেইন জানেন। তিনি বলেন, ‘অবশ্যই এটা এখন আমার হাতে নেই; এটা ভোটারদের হাতে এবং সেইসব মানুষদের হাতে যারা এটা নির্ধারণ করেন। যে মৌসুম আমি কাটিয়েছি, আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা এবং কী হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

/টিই/