রিয়ালের হার নয়, নিজেদের ম্যাচ নিয়ে ভাবছেন ফ্লিক

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে চাইবে বার্সেলোনা। তবে রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার নিয়ে খুব বেশি ভাবতে চান না হান্সি ফ্লিক। তিনি মনোযোগ দিতে চান ভালেন্সিয়ার বিপক্ষে নিজেদের পরের ম্যাচে।
বেতিসের মাঠে অসংখ্য সুযোগ হারিয়ে ১-০ গোলে হেরেছে রিয়াল। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে আছে তারা। গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনারও পয়েন্ট ৯। তবে তারা ম্যাচ খেলেছে তিনটি। ফলে পরের ম্যাচ জিতলেই রিয়ালের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে যাবে কাতালান ক্লাবটি।
হান্সি ফ্লিক বলেন, রিয়াল মাদ্রিদ ভালো খেলেছে এবং ম্যাচ জেতার জন্য প্রচুর সুযোগ তৈরি করেছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, নিজেদের দিকে মনোযোগ দেওয়া। গরমের জন্য (স্থানীয় সময় বেলা) সোয়া চারটায় খেলা কঠিন হবে। তবে এটাকে অজুহাত হিসেবে দেখা উচিত হবে না। মেস্তায়ায় (ভ্যালেন্সিয়ার মাঠ) খেলা কখনও সহজ নয়।’

গাঁজার গন্ধে থামলো ইউএস ওপেনের ম্যাচ