শিরোনাম

বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল
গোলদাতা হাবিব দিয়ারাকে (ডানে) নিয়ে উল্লাসে মাতেন খেলোয়াড়রা

এবার বিশ্বকাপে নিজেদের গ্রুপে সেরা হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল বেলজিয়াম। অন্যদিকে সেনেগাল নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে জায়গা করে নেয়। তবে আজ শেষ ৩২ রাউন্ডের ম্যাচে প্রথমার্ধ শেষে পিছিয়ে আছে বেলজিয়াম।

১৩ মিনিটে গোল পেতে পারতো সেনেগাল। বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় সামনে পেয়ে গিয়েছিলেন ইসমাইলা সার। বল তার পা হয়ে পোস্টে লেগে ফিরে আসে।

তবে ম্যাচের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল। বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ফিরে আসা বল সহজেই জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা।

/টিই/