একই দলে খেলবেন মেসি-রোনালদো!

একই দলে খেলবেন মেসি-রোনালদো!
সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের শেষ লগ্নে এসে সতীর্থ হতে চলেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সব কিছু ঠিক থাকলে এমনটি হতে যাচ্ছে চলতি বছরের শেষ দিকে। মেসি বর্তমানে খেলছেন ইন্টার মায়ামিতে আর রোনালদো আল নাসরে। তারা একই ক্লাবের হয়ে মাঠ নামবেন না।
মেসি ও রোনালদো তাদের সাবেক সতীর্থের বিদায়ী ম্যাচে খেলার আমন্ত্রণ পেয়েছেন। মেসি-রোনালদো একসঙ্গে খেলবেন কার্লোস তেভেজের সঙ্গে। বছরের শেষ দিকে সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য বিশেষ ম্যাচ আয়োজন করা হচ্ছে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, তেভেজের একসময়ের সতীর্থ হুয়ান রোমান রিকেলমে বর্তমানে বোকা জুনিয়র্সের প্রেসিডেন্ট। তার আগ্রহে তেভেজকে বিশেষ ম্যাচের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হবে।
বোকার সঙ্গে তিন মেয়াদে খেলেছেন তেভেজ। ফুটবল থেকে অবসর নেওয়ার পাঁচ বছর পর ডিসেম্বরে লা বোম্বানেরা স্টেডিয়ামে তাকে শ্রদ্ধা জানানো হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ৬০ জন তারকা খেলোয়াড় এই ম্যাচে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে মেসি ও রোনালদোও আছেন। তেভেজ মেসির সঙ্গে আর্জেন্টিনায় খেলেছেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে তিন মৌসুম ধরে ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন।
তেভেজ বলেন, ‘আমরা তাদের একসঙ্গে করবো।’ রোনালদোকে রাজি করানো প্রসঙ্গে তেভেজ বললেন, ‘আমি নিজেই তাকে নিয়ে আসবো।’
সম্প্রতি মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন।

পাকিস্তান ক্রিকেটের উন্নতির পথে বাধা তারা নিজেরাই: হেইডেন