পাকিস্তান ক্রিকেটের উন্নতির পথে বাধা তারা নিজেরাই: হেইডেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রতিভার কোনো কমতি না থাকলেও মাঠের পারফরম্যান্স ভালো হচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেনের মতে, পাকিস্তান ক্রিকেটকে সবচেয়ে বেশি পিছিয়ে দিচ্ছে তাদের নিজেদের তৈরি করা বিশৃঙ্খলা।
বিতর্ক ও বিশৃঙ্খলা অবশ্য পাকিস্তান ক্রিকেটে নতুন কিছু নয়। ইংল্যান্ডে টানা দুই টেস্ট হারের পর স্কোয়াড ও টিম ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তন এনে তোলপাড় ফেলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
লিডসে ইনিংস ব্যবধানে হেরে ইংল্যান্ড সফর শুরু করে পাকিস্তান। পরে লর্ডসে পায় ১৯৪ রানের বড় হারের তেতো স্বাদ। তৃতীয় টেস্টের আগে দল থেকে সাত জন খেলোয়াড়কে দেশে পাঠিয়ে দেয়। সেই জায়গায় ডাক পাওয়া সাতজনের মধ্যে পাঁচজনেরই নেই টেস্ট খেলার অভিজ্ঞতা।
এছাড়া প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকেও বরখাস্ত করে পাকিস্তান।
অতীতে পাকিস্তানের ব্যাটিং কোচ ও দলের মেন্টর হিসেবে কাজ করেছেন হেইডেন। তাই দলের ভেতরের পরিবেশ জানা আছে তার। হেইডেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে কাজ করার সময়টা সত্যি উপভোগ করেছি। যদিও (পরিবেশ) কিছুই পরিবর্তন হয়নি। এটা সবসময় সমস্যা। এটাকে আসলে কোনো পরিবেশ বলা যায় না…ধারাবাহিক থাকার জন্য এটা খুবই কঠিন একটি পরিবেশ। কারণ, এটাই যেন তাদের ধরণ হয়ে গেছে।’
পাকিস্তান ক্রিকেটে প্রতিভার ঘাটতি দেখেন না হেইডেন। তিনি বলেন, ‘পাকিস্তান সবসময়ই ডার্ক হর্স, কারণ তাদের সহজাত প্রতিভা অসাধারণ। সমস্যা হলো, সেই প্রতিভা কখনোই মনোযোগ পায় না, কারণ মনোযোগ দেওয়ার সুযোগই দেওয়া হয় না।’
হেইডেনের মতে, বিশ্ব ক্রিকেটে আবারও নিজেদের সেরা অবস্থান ফিরে পাওয়ার পথে পাকিস্তানের একমাত্র বাধা তারা নিজেরাই। হেইডেন বলেন, ‘একটি দেশে ২৬ কোটি মানুষ আছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, অথচ সেখানে ক্রিকেটকে স্বাভাবিকভাবে এগোতেই দেওয়া হয় না।’

বেঙ্গালুরুর নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত