নিজ দেশে বীরোচিত অভ্যর্থনা পেলেন নিষিদ্ধ রেফারি আরতান

সিটিজেন স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ দুর্ভাগ্যজনকভাবে হাতছাড়া হয়েছে সোমালিয়ার রেফারি ওমর আরতানের। তবে মার্কিন মুলুক থেকে অনাকাঙ্ক্ষিতভাবে ফেরত পাঠানো হলেও নিজ দেশে তিনি সম্মানজনক অভ্যর্থনা পেয়েছেন। বুধবার (১০ জুন) রাজধানী মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এ রেফারিকে রাষ্ট্রীয় কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি এবং হাজারো সমর্থক তাকে অভ্যর্থনা জানান।
৩৪ বছর বয়সী আরতানই প্রথম সোমালি নাগরিক হিসেবে বিশ্বকাপের মূল পর্বের জন্য নির্বাচিত ৫২ জন রেফারির সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন। কিন্তু বৈশ্বিক আসরের চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছালে মিয়ামি বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। মার্কিন প্রশাসনের দাবি, অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের সময় তার বিরুদ্ধে সন্দেহভাজন সন্ত্রাসী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। অবশ্য শুরু থেকেই এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছেন আরতান।
সেখানে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দিয়ে তুরস্ক হয়ে সোমালিয়ায় ফেরত পাঠানো হয়। ফুটবল মাঠের এ স্বপ্নভঙ্গের পরও দেশের প্রথম বিশ্বকাপ রেফারির পাশে দাঁড়িয়েছে গোটা সোমালিয়া। মোগাদিসুর জমকালো সংবর্ধনার পর ওমর আরতান দেশটির প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

বিশ্বকাপে ম্যারাডোনার বিরল কীর্তি, পেনাল্টি ছাড়াই ৮ গোল