ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার মামলা

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার মামলা
স্পোর্টস ডেস্ক

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সুইজারল্যান্ডে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবল ইউনিয়ন (উয়েফা)। অভিযোগের পক্ষে প্রয়োজনীয় নথি ও প্রমাণ সংগ্রহে যুক্তরাষ্ট্রের একটি আদালতের দ্বারস্থ হয়েছে সংস্থাটি।
শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব ও শেয়ারের একটি গোপন পরিকল্পনা ঘিরে বিরোধের সূত্রপাত। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার গুরুত্বপূর্ণ সম্পদের একটি অংশ দীর্ঘমেয়াদে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা করেছিল উয়েফা।
উয়েফা জানিয়েছে, ইনফান্তিনো নিজের ও ঘনিষ্ঠ একটি গোষ্ঠীর আর্থিক সুবিধার কথা মাথায় রেখে ওই পরিকল্পনা করেছিলেন। ফিফার বাণিজ্যিক শাখায় স্থায়ী অংশীদারত্ব দেওয়ার বিনিময়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার নেওয়ার প্রস্তাব করা হয়েছিলো। এতে ফিফার সম্পদের প্রকৃত মূল্য যথাযথভাবে নির্ধারণ করা হয়নি। এমনকি ফিফার শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাও পরিকল্পনাটি সম্পর্কে অবগত ছিলেন না। তড়িঘড়ি করে ডাকা এক বৈঠকে চুক্তিটি অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছিলো।
এই পরিস্থিতিতে সুইজারল্যান্ডে সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে প্রয়োজনীয় নথি পাওয়ার আবেদন করেছে উয়েফা। কারণ, ২০২৬ বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে ফিফার বাণিজ্যিক কার্যক্রমের একটি বড় অংশ পরিচালিত হচ্ছে।
গত ২৮ জুলাই বিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে আসে । সেদিন ইনফান্তিনো নারী ও পুরুষ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নতুন একটি প্রতিষ্ঠান, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই)-এর মাধ্যমে পরিচালনার পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন।
উয়েফার দাবি, এই ঘোষণার মধ্য দিয়েই এক বছরের বেশি সময় ধরে গোপনে চলা একটি পরিকল্পনার বিষয়টি সামনে আসে। এত বড় সিদ্ধান্তের বিষয়ে ফিফার কাউন্সিল, ২১১টি সদস্যদেশ কিংবা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজনদের যথাযথভাবে অবহিত করা হয়নি।

ক্ষমা চাইলেন ফিফা সভাপতি