শিরোনাম

মেসির জোড়া গোলে মায়ামির জয়

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির জোড়া গোলে মায়ামির জয়
লিওনেল মেসি

২০২৬ সালে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আসরে ৮টি গোল করে সর্বকালের সেরা গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। ফাইনালে হারের পর ক্লাব ফুটবলেও ফর্ম ধরে রেখেছেন এই তারকা। বিশ্বকাপের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমে জোড়া গোল করেছেন মেসি। পাশাপাশি একটি গোলে সহযোগিতাও করেছেন। তার ওপর ভর করে লিগস কাপে মেক্সিকোর ক্লাব সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

এর আগে গত রবিবার মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাসের বিপক্ষে বদলি নেমেছিলেন মেসি। যদিও ওই ম্যাচে তিনি কোনো গোলের দেখা পাননি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মায়ামিতে জোড়া গোল করে লিগস কাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হলেন মেসি। ২০২৩ সালে প্রতিযোগিতাটি নতুন আকারে শুরু হয়। লিগে তিনি মোট ১৪টি গোল করেছেন। এ যাত্রায় তিনি লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার রেকর্ড ভেঙেছেন।

মেক্সিকান ক্লাবের বিপক্ষে শুরুটা তেমন ভালো করতে পারেনি ইন্টার মায়ামির। ডেভিড রদ্রিগেজের গোলে ৪ মিনিটে এগিয়ে যায় সান লুইস। এরপরই নিজের স্বরূপে ফেরেন মেসি। ১১ মিনিটে অ্যালেনের ক্রস থেকে দারুণ এক ভলিতে বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন এই তারকা। এটি ২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে তার প্রথম গোল।

এরপর তেলাসকো সেগোভিয়ার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় মায়ামি। ৪৪ মিনিটে মেসি আরও একটি গোল করেন। যোগ করা ৭ মিনিটে মেসির কর্নার থেকে হেডে গোল করেন মিকায়েল। ফলে বিরতির আগেই ব্যবধান ৪-১ হয়ে যায়। বিরতির পর ৫১তম মিনিটে রাফায়েল লোরেন্তে একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

/জেএইচ/