ব্যালন ডি’অর জয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন মেসি!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্যালন ডি’অর জয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন মেসি!
লিওনেল মেসি

আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিকে ঘিরে চলছে আলোচনা। আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠেয় ২০২৬ সালের ব্যালন ডি’অর আয়োজনে উপস্থিত থাকবেন তিনি এমনই খবর।

শুধু উপস্থিতিই নয়, এবারের বিজয়ীর হাতে মঞ্চে উঠে মর্যাদাপূর্ণ পুরস্কারটি তুলে দেওয়ার দায়িত্বও নাকি পেতে পারেন মেসি। সাংবাদিক হুয়ান হেসুস বলছেন এমন কথা।

তবে মেসির অনুষ্ঠানে উপস্থিতি বা পুরস্কার তুলে দেওয়ার দায়িত্ব পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।

গত দুই আসরে মনোনয়ন না পেলেও এবার ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বেশ কিছু রিপোর্ট দাবি করা হচ্ছে ব্যালন ডি’অর এর সেরা তিনে আছেন মেসি। ফলে পুরস্কার জয়ের অন্যতম আলোচিত প্রার্থী হিসেবেও তার নাম উঠে আসছে।

আগামী ২৬ অক্টোবর লন্ডনের লন্ডন প্যালাডিয়ামে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান। এই প্রথম যুক্তরাজ্যের রাজধানীতে বসছে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের আসর।

মেসি সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন ২০২৩ সালে। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সেবার পুরস্কারটি উঠেছিল তার হাতে।

/টিই/