বায়ার্নের নতুন জাদুকর ওলিসে

বায়ার্নের নতুন জাদুকর ওলিসে
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখের মতো তারকায় ঠাসা দলে আলাদাভাবে নজর কাড়া সহজ নয়। এই মৌসুম যত এগোচ্ছে সব আলো নিজের দিকে টেনে নিচ্ছেন ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে।
গত মাসে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপে বায়ার্ন জেতে ২-১ গোলে। মাইকেল ওলিসে নিজে করেন একটি গোল, আরেকটি অ্যাসিস্ট।
এরপর বুন্দেসলিগায় স্টুটগার্টের বিপক্ষে বায়ার্নের ৫-১ গোলের জয়ে গোল করেন। আগস্টে দুই ম্যাচে দুই গোল, একটি অ্যাসিস্ট। সব মিলিয়ে বুন্দেসলিগায় এই মৌসুমে খেলেছেন ৫ ম্যাচ, গোল করেছেন ৪টি, করিয়েছেন আরও ২টি।
তবে ফুটবলে সবকিছু সংখ্যায় মাপা যায় না। একজন ফুটবলার কখন বল ছাড়ছেন, কখন গতি বাড়াচ্ছেন, কখন প্রতিপক্ষকে নিজের দিকে টেনে নিয়ে সতীর্থের জন্য জায়গা তৈরি করছেন সেটি গোল আর অ্যাসিস্টের খাতায় পুরোপুরি ওঠে না।
মাইকেল ওলিসের ফুটবলে গতি আছে, কিন্তু শুধু গতির ওপর নির্ভর করেন না। ড্রিবলিং আছে। তার খেলায় সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
আগস্ট ও সেপ্টেম্বর, দুই মাসে বায়ার্ন ও বুন্দেসলিগার সেরা খেলোয়াড় ওলিসে। বায়ার্নের মতো ক্লাবে খেলে এমন স্বীকৃতির গুরুত্ব আলাদা।
তবে বুন্দেসলিগায় আলো ছড়ানো আর চ্যাম্পিয়নস লিগে মহাতারকা হয়ে ওঠার মধ্যে ফারাক আছে।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন কত দূর যাবে, এখনই বলা কঠিন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ক্লাবটির প্রতিপক্ষ নরওয়ের ক্লাব ভাইকিং। মাইকেল ওলিসে শেষ পর্যন্ত এবার টুর্নামেন্টের অন্যতম সেরা তারকা হয়ে উঠবেন কি না সেটি সময়ই বলে দেবে।

আফগানদের দেড়শ, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ