সাফের জন্য আসছেন রোনান সুলিভান

সাফের জন্য আসছেন রোনান সুলিভান
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আসন্ন সাফ টুর্নামেন্টের জন্য আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভানকে চেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ থমাস ডুলি। তবে রোনানের যুক্তরাষ্ট্র থেকে আসাটা অনিশ্চিত ছিল। বাফুফেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাফ উপলক্ষ্যে রোনানের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম রোনানের সাফের বিষয়ে বলেন, ‘আজকেই সে আমাকে কনফার্ম করেছেন যে, সে আসতে পারবে। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করবো।’
রোনানের বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে থাকলেও আমেরিকান কলেজ কোচের কাছ থেকে ছুটি মিলছিল না। রোনানের ছুটি প্রসঙ্গে ফাহাদ বলেন, ‘সে ১-১৮ নভেম্বর পর্যন্ত ছুটি পেয়েছে। এই সময় সে সাফে খেলার জন্য প্রস্তুত। আমরা ঐ সময়ের মধ্যে তার জন্য ফ্লাইট টিকিট নির্ধারণ করবো।’
মালদ্বীপে সাফ অ-২০ টুর্নামেন্টে টাইব্রেকারে রোনান সুলিভানের পানেনকা শটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ওই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেন তিনি।
এরপর থেকেই বাংলাদশ ফুটবলের জাতীয় দলে রোনানকে খেলানো নিয়ে চলছে আলোচনা। আমেরিকার ফিলাডেলফিয়ায় পড়াশোনা ও ফুটবলে ব্যস্ত থাকায় তিনি আর বাংলাদেশের হয়ে খেলার সময় দিতে পারেননি।
৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। রোনান নভেম্বরের ১ কিংবা ২ তারিখে ফিলাডেলফিয়া থেকে রওনা হলে ২-৩ নভেম্বর ঢাকায় পৌছাতে পারবেন। ভ্রমণক্লান্তি ও জাতীয় দলের সঙ্গে স্বল্প অনুশীলনে কোচ ডুলি তাকে ৫ নভেম্বর ম্যাচে ব্যবহার করেন কিনা সেটি দেখার বিষয়।
আগামী ৫-১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ১৭ নভেম্বর।

অস্ট্রেলিয়াতে হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি