অস্ট্রেলিয়াতে হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। হোয়াইটওয়াশ হলেও সিরিজে প্রাপ্তি দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে ফিফটি করেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে সোবহানা মোস্তারি সেঞ্চুরি করেন। নারী ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েন তিনি।
সফরের প্রাপ্তি নিয়ে অধিনায়ক জ্যোতি বলেন, ‘প্রতিটি ম্যাচেই দলের কোনো না কোনো খেলোয়াড় এগিয়ে এসেছে। এখান থেকে আমরা অনেক ইতিবাচক দিক পেয়েছি, যা ভবিষ্যতে কাজে লাগাব। এই সিরিজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট জ্যোতি, ‘আমরা কয়েকজন তরুণ খেলোয়াড়কে ভালো করতে দেখেছি। আমাদের দুজনের অভিষেকও হয়েছে। তাদের জন্য চ্যালেঞ্জটা কঠিন ছিল, তবে মাঠে তারা নিজেদের শতভাগ দিয়েছে।’

বিতর্কিত সিদ্ধান্তে লাল কার্ড পেয়ে নিষেধাজ্ঞার মুখে হামজা