শিরোনাম

চেলসির কোচ হচ্ছেন আলোনসো!

সিটিজেন স্পোর্টস ডেস্ক
চেলসির কোচ হচ্ছেন আলোনসো!

চেলসির কোচ হচ্ছেন জাবি আলোনসো, সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে এমন খবর। চার বছরের চুক্তিতে দু’পক্ষ রাজি হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। নতুন দায়িত্বের বিষয়টি যে কোনো সময় ঘোষণা আসতে পারে।

৪৪ বছর বয়সী জাবি আলোনসো গত জানুয়ারিতে মৌসুমের মাঝপথে বাজে পারফরম্যান্সের কারণে রিয়াল মাদ্রিদ কোচের পদ থেকে বরখাস্ত হন।

শনিবার (১৬ মে) এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে চেলসি। অবশ্য চেলসি মাঠে লড়ছে কোনো কোচ ছাড়াই। পারফরম্যান্সের খুব একটা উন্নতি না হওয়ায় গত মাসে লিয়াম রোজেনিয়রকে ছাটাই করে ব্লুজরা। দায়িত্ব নেওয়ার ১০৬ দিন পর ছাটাই হন রোজেনিয়র। এর আগে ১৮ মাসের অধ্যায়ে ইতি টেনে জানুয়ারিতে পারস্পরিক সমঝোতায় কোচ এনজো মারেসকা চেলসির দায়িত্ব ছাড়েন।

বায়ার লেভারকুসেনের সফল হন কোচ আলোনসো। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আলোনসো চেলসি ক্লাব কর্তৃপক্ষের কাছে ট্রান্সফার কৌশল এবং কোচের কর্তৃত্বসহ কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন।

/টিই/