আর্জেন্টিনার জার্সিতে মেসির যত শিরোপা

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত শিরোপা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয়েছিল লিওনেল মেসির। আকাশী নীল জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে থাকলো স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনাল। মেসি দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন, আছে কোপা আমেরিকাও।
আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মেসি এক রূপকথার নাম। নীল-সাদা জার্সিতে অভিষেকের পর আন্তর্জাতিক শিরোপার জন্য এক দশকেরও বেশি সময় আক্ষেপ লালন করতে হয়েছিল। ২০১৪ থেকে ২০১৬’র মধ্যে টানা তিনটি টুর্নামেন্টে ফাইনাল হেরে নিয়েছিলেন অবসর। তবে সমর্থকদের অনুরোধে কিছুদিন পরই সেই সিদ্ধান্ত বদল করেন। এরপর ২০১৮ সালে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে ট্রফি জিততে মেসিকে অপেক্ষা করতে হয় ২০২১ সাল পর্যন্ত।
আর্জেন্টিনার বয়সভিত্তিক দল থেকে শুরু করে মূল জাতীয় দলের হয়ে একে একে ছয়টি বড় আন্তর্জাতিক ট্রফি নিজের ঝুলিতে পুরেছেন।
জাতীয় দলের হয়ে মেসির শিরোপা যাত্রার সূচনা ২০০৫ সালে। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হন মেসি। এরপর ২০০৮ বেইজিং অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে জেতেন স্বর্ণ পদক।
২০২১ মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতার মাধ্যমে কাটে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা। সেই জয়ের ধারাবাহিকতায় ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা জেতান ‘ফিনালিস্সিমা’।
২০২২ কাতার বিশ্বকাপে, লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বসেরার মুকুট এনে দেন মেসি। টুর্নামেন্টে জেতেন গোল্ডেন বল অর্থাৎ সেরা খেলোয়াড়ের পুরস্কার। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে গোল্ডেন বল জেতেন তিনি। এরপর ২০২৪ সালে কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা জেতেন।
আর্জেন্টিনার জার্সিতে ২০৭টি ম্যাচ খেলে মেসি গোল করেছেন ১২৫টি। তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

অবসর বার্তায় মেসি: এই সিদ্ধান্ত হৃদয়ে আঘাত করেছে, কষ্ট দিচ্ছে
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

-CznNewsLab-be45a2-256x144.webp)