শিরোনাম

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠিতে অবসরের কথা জানিয়েছেন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা ম্যাচটি দেশের জার্সিতে মেসির শেষ ম্যাচ হয়ে থাকলো।

জাতীয় দলকে বিদায় বলবেন মেসি, সেই আলোচনা চলছিল বিশ্বকাপ ফাইনালের পর থেকেই। বিশ্বকাপ চলাকালে মেসির বাবার অসুস্থ হওয়ার খবর জানা যায়। গেল ৮ আগস্ট মেসির বাবা মারা যান। তার বাবার মৃত্যু অবসরের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে তা মেসি লিখেছেন শেষ অংশে।

মেসি শুরুতেই লিখেছেন, ফাইনালের পর এতদিন কেটে যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।

হাতে লেখা চিঠির ছবি পোস্ট করে মেসি শুরুতেই লিখেছেন, ‘ফাইনালের পর এতদিন কেটে যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এটি এমন একটি সিদ্ধান্ত ছিল যা আমার হৃদয়ে আঘাত করেছে এবং এখনও কষ্ট দিচ্ছে, তবে আমি বুঝি যে এটাই উপযুক্ত সময়। আমি শপথ করে বলছি, আমি সবসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি- শুধু গত কয়েক বছর নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগেও। এই জার্সির জন্য আমি সবসময় লড়াই করেছি এবং নিজের সর্বস্ব দিয়েছি, যাতে আপনাদের আনন্দ দিতে পারি এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হিসেবে গর্ববোধ করাতে পারি।’

বিশ্বকাপ জয়ী মেসি আরও লিখেন, ‘সময় সামান্যই বাকি এবং বিভিন্ন অধ্যায়ের সমাপ্তি ঘটছে, আর এটি এমন একটি অধ্যায় যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলে থাকাটা ভালোবেসেছি, ভালোবাসি এবং সবসময় ভালোবেসে যাবো। আমি নিজেকে সম্পূর্ণ উজার করে দিয়েছি, আমার দেওয়ার মতো আর কিছু নেই। তাছাড়া পেছনে অসাধারণ তরুণ খেলোয়াড়রা উঠে আসছে, যারা এখানে থাকার যোগ্য।’

আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি
আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি

বিদায়বেলায় সমর্থকদের উদ্দেশে মেসি বলেন, ‘গত ২০ বছরের সমস্ত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের চিৎকার ও সমর্থন শোনার বিষয়টি আমি খুব মিস করবো। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে উঠবো- বাইরে থেকে সবসময় দলকে উৎসাহিত করবো ও পাশে থাকবো। সবসময় পাশে থাকার জন্য এবং এত সুন্দর অথচ কঠিন একটি যাত্রায় আমার সঙ্গী হওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। যাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে- সেই প্রতিটি কোচ, সতীর্থ এবং পরিচালকদের ধন্যবাদ। আমি এমন কিছু স্মৃতি ও মুহূর্ত নিয়ে যাচ্ছি যা কখনো ভোলার নয়।’

শেষে মেসি লিখেছেন, ‘আমার সতীর্থদের সাথে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরে আমি মানসিক শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এই দিনগুলো বাঁচার অনুভূতিটা ছিল অবিশ্বাস্য। আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি! আমাকে আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা!’

ইনস্টাগ্রামে প্রকাশিত লেখার শেষে মেসি একটি বিশেষ নোট যোগ করেছেন, ‘আমি এই কথাগুলো ২১ জুলাই লিখেছিলাম, ফাইনালের দুই দিন পর। আজ, আমার বাবার সঙ্গে যা ঘটেছে, তার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’

আর্জেন্টিনার হয়ে মেসিই সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করা খেলোয়াড়। জাতীয় দলের হয়ে ২০৩ ম্যাচে ১২৪ গোল মেসির। দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসেও সর্বোচ্চ গোল করা পুরুষ খেলোয়াড় তিনি।

এর আগে ২০১৬ সালে টানা তিনটি ফাইনালে হারের পর একবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরে সেই সিদ্ধান্ত বদলে ফিরে আসেন এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা জেতান। তবে ৩৯ বছর বয়সী মেসির জাতীয় দলের অধ্যায় এবার শেষ হলো তা বলাই যায়।

/টিই/