৯ পয়েন্টের লিড তবু আর্তেতা বললেন ‘কিছুই না’

সিটিজেন স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ পয়েন্ট এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। গত ২৬ বছরে দেখা যায়নি এমন কিছু! তবু আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মনে বিষয়টি কিছুই মনে হচ্ছে না। তার মতে পথের এখনও অনেক বাকি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। ম্যানচেস্টার সিটি এক ম্যাচ কম ৪৭ পয়েন্টে দুইয়ে আছে। আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় অ্যানফিল্ডে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে।
সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে যখন আর্তেতাকে জিজ্ঞেস করা হয় এই লিডের অর্থ তার কাছে কী, উত্তরে বলেন, ‘কিছই না…।’
পরে সেটির ব্যাখ্যাও দিলেন আর্সেনাল কোচ। ‘আমরা যা করতে চাই, তা অর্জন করতে এখনও অনেক জয় আমাদের পেতে হবে। কাজেই এটা (৯ পয়েন্টের লিড) নিয়ে ভাবার কিছু নেই, এটা অন্য ব্যাপার।’
আর্সেনালের এই জয়ে দুটি গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল করলেন সুইডিশ স্ট্রাইকার। ইয়োকেরেসের প্রশংসা করে আর্তেতা বলেন, ‘এই ধরনের মানসিকতাই আমাদের প্রত্যাশিত ছিল। এই জার্সি গায়ে চাপালে অনেক দায়িত্ব ও প্রবল প্রত্যাশাও চলে আসে। সেসব নিয়েই চলতে হয়। এই পথচলায় কিছু সময় খুবই ভালো যাবে, কিছু সময় কঠিন।’