কান্নাভেজা চোখে শেষ রোনালদোর বিশ্বকাপ অভিযান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হলো পর্তুগালের। এর সঙ্গে বিশ্বকাপের মঞ্চে শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারও। ৪১ বছর বয়সী রোনালদো ম্যাচের আগেই জানিয়েছিলেন, এটি হবে তার শেষ বিশ্বকাপ। শেষ বাঁশি বাজার পর চোখের জল নিয়ে মাঠ ছেড়ে যান রোনালদো। ড্রেসিংরুমের টানেলে যাওয়ার পথেও ক্যামেরায় ধরা পড়ে তার কান্নাভেজা মুখ।
এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোলহীন ছিলেন রোনালদো। গোলের বেশ কিছু সুযোগ মিস করায় হয়েছেন সমালোচিত। পরের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ক্যামেরার সামনে এসে বলেছিলেন ‘আই অ্যাম ব্যাক’। তাতে বিশ্বকাপের নকআউট পর্বে গোল না করার আক্ষেপ মেটে রোনালদোর। তবে এরপর গ্রুপের শেষ ম্যাচে গোল পাননি। শেষ-৩২ রাউন্ডে পেনাল্টি থেকে করেন একটি গোল।
ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হওয়ার কীর্তি গড়েছেন রোনালদো। কিন্তু আজ স্পেনের বিপক্ষে তিনি ছিলেন নিষ্প্রভ, স্পেনের বিপক্ষে বল ছুঁয়েছেন মাত্র ১৯ বার।
বিশ্বকাপে ২৭ ম্যাচে রোনালদোর গোল ১১টি, অ্যাসিস্ট দুটি। পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল তারই। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। সেটি বিশ্বকাপের সেরা মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে।
২০০৬ সাল থেকে পর্তুগালকে টেনে নেওয়া রোনালদোর জাতীয় দলে সেরা সাফল্য ইউরো আর নেশন্স লিগ জয়। বিশ্বকাপটা অধরাই থাকলো।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি (১৪৬) গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কিনা সেটি এখন দেখার।

নেইমারের বিদায়ে আর্জেন্টাইন সমর্থক মাশরাফির আবেগঘন বার্তা