আতলেতিকোর অনুশীলনে ফিরলেন আলভারেজ

আতলেতিকোর অনুশীলনে ফিরলেন আলভারেজ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আতলেতিকো মাদ্রিদের পক্ষ থেকে গেল বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়, তারা কিছুতেই বার্সেলোনার কাছে হুলিয়ান আলভারেজকে বিক্রি করবে না। এরই মাঝে ৩ দিন মাদ্রিদের ক্লাবটিতে অনুশীরন করেননি আলভারেজ। তিন দিন পর আতলেতিকোর অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
লা লিগায় শনিবার (২৯ আগস্ট) রাতে সেভিয়ার বিপক্ষে দলের ৩-১ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডেই ছিলেন আলভারেজ। এবার তার অনুশীলনে যোগ দেওয়ার খবরে সবকিছুর একটা মীমাংসা হওয়ার ইঙ্গিত মিলছে।
আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গ্রীষ্মের দলবদলের সময় শেষ হবে।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়ে অল্প সময়েই ক্লাবটির গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠেন আলভারেজ। ক্লাবটির হয়ে ১০৭ ম্যাচ খেলে ৪৯টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন।

ইংল্যান্ডের ক্লাবেই যাচ্ছেন হামজা চৌধুরী