শিরোনাম

ইংল্যান্ডের ক্লাবেই যাচ্ছেন হামজা চৌধুরী

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের ক্লাবেই যাচ্ছেন হামজা চৌধুরী
হমাজা চৌধুরী

হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর চেষ্টা করছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড। হামজার দলবদল চূড়ান্ত করতে চায় ক্লাবটি।

শেফিল্ড ইউনাইটেড তাদের রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের পর বিকল্প খুঁজতে শুরু করেছে। তার চোটের গুরুতর কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও, প্রথম পছন্দের এই খেলোয়াড়কে নিয়ে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে দ্য ব্লেডসরা।

সেরিকির বিকল্প হিসেবে দলে আছেন ম্যাট ডোহার্টি। তবে গ্রীষ্মকালীন দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে শেফিল্ডে যোগ দেওয়া এই খেলোয়াড় এখনও পুরোপুরি দলের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। হামজা চৌধুরী আগেও শেফিল্ডে খেলেছেন ধারে। তাই হামজার দিকেই নজর দিয়েছে ক্লাবটি।

সবকিছু ঠিক থাকলে বিনা ট্রান্সফার ফিতেই ব্রামল লেনে ফিরবেন হামজা। দলবদলের আনুষ্ঠানিকতা ও অন্যান্য বিষয় সময়মতো সম্পন্ন হলে বুধবার (২ সেপ্টেম্বর) বোল্টনের বিপক্ষে হামজাকে পাওয়া যেতে পারে। ম্যাচটি শুরু হবে দলবদলের সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে।

হামজাকে নিয়ে এর আগে আজারবাইজানের ক্লাব সাবাহ এফসিতে যাওয়ার গুঞ্জনও উঠেছিল।

/টিই/